Reg. kus-995/18 (Dept of Social Services) bd.
নিম্নে উল্লেখিত শর্তাবলী অনুসরণ করে সদস্যপদ গ্রহণ করিতে হইবে
হিউম্যানিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্রের ধারা-১০ মোতাবেক 'আজীবন সদস্য', 'দাতা সদস্য', 'উপদেষ্টা সদস্য' ও 'পৃষ্ঠপোষকতা সদস্য' সংগ্রহ করা হচ্ছে। আজীবন সদস্য, দাতা সদস্য, উপদেষ্টা সদস্য ও পৃষ্ঠপোষকতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন। এ চারটি পরিষদের সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান 'হিউম্যানিটি ফাউন্ডেশন' এর উন্নয়মূলক কাজে ব্যয় করা হবে।
হিউম্যানিটি ফাউন্ডেশন এর নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য, দাতা সদস্য, উপদেষ্টা সদস্য ও পৃষ্ঠপোষকতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আজীবন সদস্য:- যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে দশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন। তাদের মাসিক অনুদান ১ হাজার টাকা। দাতা সদস্য:- যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে দশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন। তাদের মাসিক অনুদান পাঁচশত টাকা। উপদেষ্টা সদস্য:- যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পাঁচ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য হবেন। তাদের মাসিক অনুদান পাঁচশত টাকা। পৃষ্ঠপোষকতা সদস্য:- যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে দুই হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা সদস্য হবেন। তাদের মাসিক অনুদান তিন শত টাকা। আজীবন ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। সদস্য হওয়ার নিয়ম:- * ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই ভালো মনের মানুষ ও মানবিক কাজে নিজেকে উৎসর্গ করতে হতে হবে। * সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে। * নির্ধারিত ফরম পূরণ করতে হবে। * ফাউন্ডেশন এর সকল নিয়ম নীতি মেনে চলতে হবে। উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ হিউম্যানিটি ফাউন্ডেশনের আজীবন, দাতা, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকতা সদস্য হতে পারবেন।তাছাড়া ফাউন্ডেশনের সার্বিক মানব কল্যানে সহযোগিতার নিমিত্তে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে। সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য- 01601092015